Posts

কথাসাহিত্যিক মতি নন্দী

     আধুনিক বাংলা কথাসাহিত্যের ধারায় মতি নন্দী এক অন্যতম স্বতন্ত্র ধারার সূচনাকারী। শুধুমাত্র খেলাধুলাকে উপজীব্য করে ভারতে প্রথম গল্প-উপন্যাস রচনার পথিকৃৎ হিসেবে মতি নন্দী স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ১০ জুলাই ১৯৩১ সালে উত্তর কোলকাতার তারক চ্যাটার্জি লেনে জন্মগ্রহণ করেন। পিতার নাম চুনীলাল নন্দী এবং মাতার নাম মলিনাবালা নন্দী। তিনি ১৯৪৮ সালে ম্যাট্রিক, ১৯৫০ সালে আই এস সি, ১৯৫১ সালে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা এবং ১৯৫৭ সালে কোলকাতা বিস্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে বাংলা অনার্সসহ বিএ পাশ করেন। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মতি নন্দী ছিলেন মূলত ক্রীড়া সাংবাদিক এবং কথাসাহিত্যিক। তিনি আনন্দবাজার পত্রিকায় ক্রীড়া সাংবাদিক হিসাবে কাজ করতেন। আর এরই সুবাদে তিনি লস অ্যাঞ্জেলেস, মস্কো অলিম্পিক, দিল্লি এসিয়ান গেমস প্রভৃতি খেলা কভার করেছেন। কিন্তু পেশায় সাংবাদিক হলেও সাংবাদিকতা তাঁর সাহিত্যজীবনকে আচ্ছন্ন করতে পারেনি। ১৯৫৭-তে ‘দেশ’ পত্রিকায় তাঁর ‘ছাদ’ গল্পটি প্রথম প্রকাশিত হয়। এরপর ১৯৫৮ সালে শারদীয়া ‘পরিচয়’ পত্রিকায় ‘বেহুলার ভেলা’ গল্প প্রকাশিত হওয়ার পর থেকে...

ভালবাসার উপকথা : আদিবাসী কন্যা ফুলমণির প্রেমের পূর্ণতার কাহিনি

‘ভালবাসার উপকথা’ গল্পগ্রন্থটি এক অখ্যাত কবি ও গল্পকার সুকুমার পালের লেখা। গল্পগ্রন্থটি প্রকাশিত হয় ১৫ ফেব্রুয়ারি ২০১০ সালে 'পদ্মাগঙ্গা' পাবলিকেশন থেকে। এই গল্পগ্রন্থে মোট ন’টি গল্প আছে, সেগুলি হলো – ‘সেই মন্দিরে দেবতা কোথায়’, ‘সাগর সঙ্গমে পুণ্যস্নান’, ‘শুনবে কে ?’, ‘আজগুবি নয়’, ‘দিনান্তের আলো’, ‘ভূতনাথের ভেল্কি’, ‘দুই ফুল’, ‘নিয়তির পরিহাস’, ‘ভালবাসার উপকথা’। গল্পকার সুকুমার পালের জন্ম ১ আগস্ট ১৯৫৩ সালে, ১৬ শ্রাবণ ১৩৫৯ বঙ্গাব্দে সাঁওতাল পরগণা বর্তমানে ঝাড়খণ্ডের নালা থানার অন্তর্ভুক্ত বড়রামপুর গ্রামে। এক মধ্যবিত্ত অসচ্ছল পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বাল্যকাল কেটেছে মামাবাড়ি লছমনপুর গ্রামে। চুরুলিয়ার কবিতীর্থ স্কুলে পড়াশোনা শুরু । তারপর দুমকার এস.পি কলেজ থেকে স্নাতক হয়ে কয়লা শিল্পের জোড়কুড়ি কোলিয়ারিতে যোগদান করে কর্মজীবনে প্রবেশ করেন। অবশেষে ইস্টার্ন কোলফিল্ড লিল্মিটেড-এর সোনপুর বাজারি প্রজেক্ট কয়লা শিল্পে দীর্ঘদিন দায়িত্বপূর্ণ পদে থাকার পর ১৩ ডিসেম্বর ২০১৩ সালে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি ঝাড়খণ্ডের জামতাড়া জেলার নালা থানার অন্তর্ভুক্ত নালা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে লেখাল...